ভারতে সাজা খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল শিশুসহ ১৮ জন নারীপুরুষ
সমাজের নিউজ ডেক্সঃ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে আটকে থাকা ১৮ জন বাংলাদেশি নাগরিক আজ (১৬ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত এসেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রচেষ্টায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এরা বিভিন্ন মেয়াদে সেখানে আটকা ছিল।
জানা যায়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-১ শাখার সহকারী সচিব এস. এম. রাহাতুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই তথ্য নিশ্চিত করেন। চিঠিতে জানানো হয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন কর্তৃক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সেফ হোমে অবস্থানরত ১৯ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশির নাগরিকত্ব যাচাই ও ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। প্রাথমিক তালিকায় ১৯ জনের নাম থাকলেও শুভ মজুমদার নামের এক নাগরিকের পারিবারিক আবেদন এবং সিএএ (caa) সংক্রান্ত প্রক্রিয়া চলমান থাকায় তিনি আজকের এই দফায় দেশে ফিরছেন না। ফলে ১৮ জন নারী ও শিশুকে আজ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসারা হলো খুলনা জেলার মজনু হাওলাদার এর ছেলে সিয়াম হাওলাদার (১৪), সাতক্ষীরা জেলার হৃদয় কুমার মন্ডলের ছেলে নিউটন কুমার মন্ডল (১৮), একই জেলার মৃদাঙ্গ মিস্ত্রির ছেলে জয়কুমার মিস্ত্রি (১৭), ঠাকুরগাও জেলার ফরমান আলীর মেয়ে অনুজ বেগম (৫০), গাইবান্ধা জেলার বাবলু মিয়ার মেয়ে শাপলা খাতুন (২২), সাতক্ষীরা জেলার রসিদুলের ছেলে সাকিবুল সরদার (৬), নরসিংদী জেলার রোমান শেখের ছেলে আব্দুর রহমান (১৫), বরিশাল জেলার সঞ্জয় কুমারের ছেলে স্বপন ওঝা (৬), যশোর জেলার আলিম উদ্দিন মোল্যার ছেলে সহিদ মোল্যা (৮), গোপালগঞ্জ জেলার ঢালূ বল্লভের মেয়ে লিমা বল্লব (১৬), সাতক্ষীরা জেলার মনির হোসেনের মেয়ে সুমি খাতুন (২২), গোপালগঞ্জ জেলার সমীর রায়ের মেয়ে পপি রায় (১৫), খুলনা জেলার সাহাদতের মেয়ে সোনিয়া আক্তার (১৪) ও সোনিয়া আক্তারের ছেলে সালমান (১) একই জেলার জীবন সর্দারের মেয়ে জান্নাতি বেগম (১৪) লালমনিরহাট জেলার বিশ্বজিতের মেয়ে বনশ্রি রায় (১৬), নারানগঞ্জ জেলার পরশের মেয়ে ইমরাত জাহান শ্রাবন্তী (১৬) দিনাজপুর জেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (১৭)।
তারা পশ্চিমবঙ্গের সিনি, কলকাতা, ধ্রুবাস্রম (উত্তর ২৪ পরগনা), ঈশ্বর সংকল্প (কলকাতা), পঙ্কজ আচার্য মহিলা নিবাস (নদীয়া), কিশলয় হোম (উত্তর ২৪ পরগনা), রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও এসপএম হোম (হাওড়া) প্রভৃতি সেফ হোমে এতদিন অবস্থান করছিলেন।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, এরা পাসপোর্ট ভিসা বাদে অবৈধপথে ভারত গিয়ে ধরা পড়ে। এরপর বিভিন্ন মেয়াদে সেখানে আটকা থাকার পর আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেসরকারী সংস্থা জাস্টিস এন্ড কেয়ার মহিলা আইনজীবি সমিতি ও যশোর রাইটস গ্রহন করেছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!