বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ, যুক্ত হচ্ছে নতুন আধুনিক ক্রেন
সমাজের নিউজ ডেক্সঃ বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড আনলোডে গতি ফেরাতে এবং শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় ও বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে বেনাপোল বন্দরের ট্রন্সশিপমেন্ট উয়াডে আয়োজিত অনুষ্ঠানে হ্যান্ডলিং শ্রমিকদের মজুরী ১৬ টাকা থেকে বৃদ্ধি করে ২০ টাকা নির্ধারণ করা হয়।
একই সঙ্গে শ্রমিকদের কাজের নিরাপত্তা রক্ষায় হেলমেট ও গ্লাভস বিতরণ করেন বন্দরের নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড’-এর পরিচালক মো. শহিদ হোসেন।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে এবং ৯২৫ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্দেরদান করেন মোঃ শহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদ হোসেন বলেন, “’শ্রমিক বাঁচলে আমরা বাঁচব, আর আমরা বাঁচলে শ্রমিক বাঁচবে’ এই নীতিতেই আমরা কাজ করতে চাই। শ্রমিকরাই এই বন্দরের মূল চালিকাশক্তি। অতিতের যে কোনো সংকটে শ্রমিকরা যেন একা বোধ না করেন, সে জন্য আমি সর্বদা আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব।
বন্দরের কর্মক্ষমতা বাড়াতে ইতোমধ্যে নতুন ও আধুনিক ক্রেন এবং সরঞ্জাম যুক্ত করা হয়েছে, ভবিষ্যতে আরও উন্নত যন্ত্রপাতি আসবে।” শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত নিরাপত্তা সরঞ্জাম প্রদান ও মাসে অন্তত একবার তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসার প্রতিশ্রুতি দেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!