সমাজের নিউজ

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বেনাপোলে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বেনাপোল পৌর গেটের উত্তর পাশে একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করেন।

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
এলাকাবাসী জানান, অজ্ঞাত এ নারী দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তিনি এই এলাকার বাসিন্দা না। কেউ তার পরিচয় জানাতে পারেননি। এলাকার কেউ কেউ বলছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার বিকেলে খোলা মাঠে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় এবং কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় তার দাফন সম্পন্ন হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয়দের সমন্বয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। মৃত নারীর হাতের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!