সমাজের নিউজ

বাগআঁচড়ায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার

সমাজের নিউজ ডেক্স : শার্শার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু তালেব (৪৭) কে বাগআঁচড়া বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বাগআঁচড়ায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার
শার্শার বাগআঁচড়ার তালেব মেম্বার গ্রেফতার
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) তারিখ বেলা ১১ টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্র্রনিক্সের সামনে থেকে শার্শা থানা পুলিশের এসআই (নিঃ)/আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় আসামী তালেব মেম্বার কে গ্রেফতার করেন। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবু তালেব কে গ্রেফতার করা হয়েছে। সে বাগআঁচড়া ইউনিয়নের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে ও ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!