সমাজের নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর খুলনা সফরে আসছেন

সমাজের নিউজ ডেক্স : নির্বাচনের পর প্রথম খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তার এই সফরে সুন্দরবনের পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের কার্যক্রম এবং প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও অর্থনৈতিক অঞ্চল নিয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর খুলনা সফরে আসছেন
এ সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকবে বলে স্থানীয়রা দাবি করছেন। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। পরে তিনি দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করবেন তিনি। নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!