প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বেনাপোলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত
স্টাফ রিপোর্টার, বেনাপোল পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশে কে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে যশোরে জেলার বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
টানা ৩ দিনের মতো বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও আশপাশের এলাকায় সৌন্দর্যবর্ধক, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল পৌর গেট এলাকায় ও বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টম হাউজের সামনে শোভা বর্ধন ও দৃষ্টিনন্দন গাছের চারা রোপণ করেছেন।
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হচ্ছে। আবু তাহের ভারতের নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন বিএনপি।
আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ শুধু অক্সিজেনই দেয় না, পাশাপাশি ফল, কাঠ ও পরিবেশের নানা উপকারে আসে। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এরই ধারাবাহিকতায় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে মাসব্যাপী কয়েক হাজার ফলজ, ঔষধি ও দৃষ্টিনন্দন গাছের চারা রোপণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, পৌর বিএনপি নেতা নাসিমুল গনি বল্টু সহ অনেকে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!