পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর যশোর, মাগুরা ও নড়াইল সফর
বেনাপোল প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি আগামী ২১ এবং ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলা সফর করবেন।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরের স্মারক নং- ২২.০০.০০০০.০০২.২৬.০০০১.২৬- ১৮১ অনুযায়ী এই সফরসূচি নির্ধারিত হয়েছে।
প্রতিমন্ত্রীর সফরসূচির প্রধান সময় ২১ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার):
সকাল ৬:০০ টায় পিনকসিটি, ধানক্ষেত, ঢাকা হতে যশোরের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা শুরু করবেন। সকাল ৯:০০ টায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করবেন। সকাল ১০:৩০ টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।
দুপুর ১:০০ টায় মধ্যাহ্ন বিরতি শেষে বেনাপোল কাস্টম হাউজের উদ্দেশ্যে যাত্রা এবং সেখানে আমদানি-রপ্তানি বিষয়ে কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন বিকাল ৪:০০ টায় বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ১০,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি এবং উলাশী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির স্ট্রিপ বাগান ও শার্শা উপজেলায় রোপিত তাল গাছের চারা/তাল বাগান পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬:৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় কার্যালয়ে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন এবং রাতে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। ২২ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার):সকাল ৭:৩০ টায় যশোর সার্কিট হাউজ হতে মাগুরার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৮:৩০ টায় মাগুরা জেলার সদর উপজেলায় স্ট্রিপ ও তাল বাগান পরিদর্শন করবেন। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মাগুরা জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় করবেন। দুপুর ১:০০ টায় মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২:০০ টায় জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন। বিকাল ৪:০০ টায় নড়াইলের উদ্দেশ্যে যাত্রা এবং নড়াইল সার্কিট হাউজে উপস্থিত হয়ে সন্ধ্যা ৬:৩০ টায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
এই সফরে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মতবিনিময় সভা সম্পন্ন করার কথা রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!