সমাজের নিউজ

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে লুৎফরুজ্জামান ফকির আলীফ নিহত

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে লুৎফরুজ্জামান ফকির আলীফ (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে লুৎফরুজ্জামান ফকির আলীফ নিহত
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলুঞ্জিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আলীফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া মাইজপাড়া গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি স্ত্রী আনন্দিতা সাংমা এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দুর্গাপুরের তেলুনজিয়া এলাকায় বসবাস করতেন। তাঁর ছেলে আয়ান ফকির ও মেয়ে মুনতাহা জামান প্রান্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ‘রূপসী বাংলা’ টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!