টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু
সমাজের নিউজ ডেক্সঃ
টানা ৭ দিনের ছুটি শেষে আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি শুরু হলেও রফতানি কার্যক্রম শুরু হয়নি। তবে সার্ভার বিকল হওয়ায় ম্যানুয়াল পদ্ধতিতে প্যারিসেবল পণ্য আমদানি শুরু সার্ভার সমস্যা সমাধান হলে সাধারণ পণ্য আমদানি শুরু হবে।
বন্দর সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সপ্তাহিক ছুটিসহ টানা ৭ দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। তবে এ সময়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতাযাত ছিল স্বাভাবিক।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের রফতানি বিষয়ক রকি মাহমুদ লিটন বলেন, ৬টি ভারতীয় ট্রাক সকালে বেনাপোল বন্দরে প্রবেশ করে স্কেলের সামনে দাঁড়িয়ে আছে। বন্দরের সার্ভার বিকল হওয়ায় আমদানি হচ্ছে না। তবে এখন কাস্টমস ও বন্দরের মধ্যে কথা হয়েছে প্যারিসেবল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে আমদানি শুরু হবে। রফতানিও হবে বাংলাদেশী ট্রাক রফতানির জন্য লাইনে দেওয়া হয়েছে।
বেনাপোল কাস্টম হাউজের কার্গো শাখার রাজস্ব অফিসার রোমেন মিত্র বলেন, বন্দরের সার্ভার সমস্যার কারণে আমদানি রপ্তানি কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না তবে বন্দর ও কাস্টমসের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা হওয়ায় প্যারিসেবল পণ্য ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমে আমদানি অনুমোদন করেছেন। ম্যানুয়াল পদ্ধতিতে আমদানি কার্যক্রম শুরু হবে, সার্ভার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত জেনারেল পণ্য আমদানি সম্ভব হচ্ছে না।
বেনাপোল আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান জানান, টানা ৭ দিনের ছুটি শেষে আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানী শুরু হয়েছে। লম্বা ছুটির কারণে সীমান্তের দু-পাশে সৃষ্টি হয়েছে পণ্যজট। কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে বাংলাদেশী রফতানি পণ্যবাহি ট্রাক পেট্রাপোল বন্দরে প্রবেশ করেনি।
বেনাপোল স্থলবন্দরের ৯২৫ নং হ্যন্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবর রহমান বলেন, আজ সকাল থেকে আমদানি রফতানি শুরু হবে বলে শ্রমিকদের সব কাজে আসতে বলেছিলাম কিন্তু বন্দরের সার্ভার সমস্যা র কারণে কাজ হচ্ছে না।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, টানা ৭ দিনের ছুটি শেষে শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সার্ভার জটিলতার কারণে তথ্য এন্ট্রি করা সম্ভব হচ্ছে না। কাস্টমসের সাথে কথা হয়েছে প্যারিসেবল পণ্য মেনুয়াল পদ্ধতিতে আমদানি শুরু হবে। তবে ৬টি পণ্য বোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে স্কেলের সামনে দাঁড়িয়ে আছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী সবাই কর্মস্থলে যোগদান করেছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!