সমাজের নিউজ

টাঙ্গাইল সদর ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম বুখারী দর্শনা ইমিগ্রেশনে আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সদস্য তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক মোঃ তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের মোঃ আজাদ বুখারীর ছেলে। তার নামে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা আছে।

টাঙ্গাইল সদর ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম বুখারী দর্শনা ইমিগ্রেশনে আটক
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, শনিবার বিকেল সাড়ে ৩ টার সময় মোঃ তাওহীদুল ইসলাম বুখারী (পাসপোর্ট নম্বর- A21193139, ভিসা নং- VN3569516) ভারত গমনের উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হন। উক্ত ব্যক্তির বহির্গমন ইমিগ্রেশন যাচাই-বাছাইকালে ইমিগ্রেশন অফিসারের সন্দেহ হলে পিসিপি আর যাচাই করে তার নামে একাধিক মামলার বিষয়টি নিশ্চিত হন। বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ দর্শনা থানার অফিসার ইনচার্জ ও টাঙ্গাইল সদর থানাকে অবহিত করা হয়। পরবর্তীতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার এবং এস এস ইমিগ্রেশন ল্যান্ড এন্ড সিপোর্ট'র নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল সদর থানার এফআইআর নং-১৯, তারিখ-১২/৩/২০২৫ মোতাবেক মো. তাওহিদুল ইসলাম বুখারীকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!