খুলনা মহানগরীর সকল পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিজিবি সেক্টর কমান্ডার
সমাজের নিউজ ডেক্সঃ সারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিজিবির খুলনা সদর দপ্তরের পক্ষ থেকে খুলনা মহানগরীর সকল পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান ও ২১ বিজিবির পরিচালক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান সহ অনেকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খুলনা এবং অধিনায়ক, ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়ন খুলনা মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা বিভিন্ন পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোজখবর নেন এবং সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এ সময় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে বলে পরিদর্শনকারী দল পূজা উদযাপণ কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!