সমাজের নিউজ

খুলনায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৬.৫৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস আটক

সমাজের নিউজ এক্স : খুলনায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৬.৫৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

খুলনায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৬.৫৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস আটক
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি'র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১) প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা খুলনার জিরো পয়েন্টে বিজিবি এবং এসআরবি কর্তৃক চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ৬.৫৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যে, দেশের অভ্যন্তরে এবং সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!