সমাজের নিউজ

কক্সবাজারে প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সমাজের নিউজ ডেক্স: কক্সবাজারে প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন।

কক্সবাজারে প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাস টার্মিনাল থেকে কলাতলী মোড় পর্যন্ত সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় চলছে বুলডোজার। বাস কাউন্টার, হোটেল-রেস্তোরাঁসহ একের পর এক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শনিবারের অভিযানে উচ্ছেদ করা হয়েছে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। প্রশাসন বলছে, পর্যায়ক্রমে প্রায় তিন কিলোমিটার সড়ক দখলমুক্ত করা হবে। উদ্ধার হবে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৬ একর সরকারি জমি।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!