অপরাধী নিজের দলের এমপি হলেও কোনো ছাড় নেই
সমাজের নিউজ ডেক্সঃ মিরপুরে ৫০ বছরের পুরোনো রাড্ডা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র গুড়িয়ে জমি দখলের চেষ্টার পেছনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি জড়িত থাকায় দলীয় হাইকমান্ড থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় আজ জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মিষ্টি।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবার প্রমাণ করে দিলেন, দলে কোনো দুর্ণীতিবাজ ও দখলদারের জায়গা নেই। সরাসরি নির্দেশে আজ জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়ে সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে প্রায় ২০০ জন অস্ত্রধারী সন্ত্রাসী আর ভারী বুলডোজার নিয়ে মিরপুরের এই ঐতিহ্যবাহী রাড্ডা সেন্টারটা একদম মাটির সাথে মিশিয়ে দেয়। উদ্দেশ্য ছিল কোটি কোটি টাকার এই সরকারি জমিটা দখল করা।
তদন্তে বের হয়ে এসেছে, এই ঘটনার মূল হোতা মোহাম্মদ হানিফ মিয়া ও মোস্তফা জগলুল পাশা। এরা দুজনই এমপি মিষ্টির ডানহাত হিসেবে এলাকায় পরিচিত। এমপির গ্রীন সিগন্যাল ছাড়া এই সাহস তারা পেত না। এই নোংরা ঘটনায় দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় প্রধানমন্ত্রী বিন্দুমাত্র ছাড় দেননি। ওনাকে একদম ঘাড় ধরে পদত্যাগ করিয়েছেন। যদিও মিষ্টি এখন সাধু সাজার চেষ্টা করছেন। এভাবে একসান নিলে বিএনপি ও বর্তমান সরকারের প্রতি জনগনের আস্থা ফিরে আসবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!